Unordered List

Recent Posts

3/recent/post-list
মেনি আর হুলোর ঝগড়ায় গৃহস্থদের পাগল হবার জোগাড় | অথচ একসময় দুজনেই একসাথে দীর্ঘদিন ঘর করেছে | মাঝে মেনি অবশ্য হুলো কে ছেড়ে অন্যের সাথে গিয়েও ছিল , কিন্তু কিছুদিন বাদে আবার ফিরে এসেছিলো |
কিন্তু গত প্রায় দশ বছর ধরে তাদের বনিবনা নেই , অন্তত মুখে | কুজনে বলে তলায় তলায় সব আছে , পুরোনো প্রেম কি সহজে যায় ! পরে যে আবার একসাথে ঘর করবে না কে বলতে পারে !

সে যাই হোক গৃহস্তরা এই সব নিয়ে মাথা ঘামায় না | কিন্তু এই কয়েকমাস হলো একটা মাছের টুকরো নিয়ে তাদের ঝগড়া চরমে উঠেছে | মেনির ওই একটাই মাছ , ওটাকে আগলে রাখতে চায় | হুলোর অনেক মাছ ছিল , কিন্তু প্রায় সব মাছই অন্য কেউ নিয়ে নিচ্ছে , তাই তার মেনির মাছটাও চাই |
সকালে হুলো মেনিকে চিৎকার করে দাঁতমুখ খিঁচিয়ে গালি দেয়, তো বিকেলে মেনি চোখ বড় বড় করে দাঁত কড়মড়িয়ে কামড়াতে আসে | হুলো মেনির বাপ তোলে, তো মেনি হুলোর চোদ্দ পুরুষ উদ্ধার করে |
গৃহস্তরা কেউ মেনির পক্ষ, কেউ বা হুলোর পক্ষ নিয়েছিল, আবার কেউ কেউ দুজনকেই তাড়াতে চেয়েছিলো |

এখন অবস্থা এতোই চরমে যে গৃহস্থদের জীবন বিষিয়ে উঠেছে , দুটোকেই না তাড়ালে শান্তি নেই।
Reviewed by wish4u on May 18, 2019 Rating: 5

No comments:

Most Recents

[getWidget results='3' label='recent' type='list']
Powered by Blogger.